Premium Katan Silk Koti
এই Premium Katan Silk Koti টি তৈরি করা হয়েছে আধুনিক রুচি ও ঐতিহ্যবাহী ফ্যাশনের নিখুঁত সমন্বয়ে। যারা ঈদ, বিয়ে বা বিশেষ কোনো অনুষ্ঠানে স্মার্ট লুক চান, তাদের জন্য এই কটি টি হতে পারে একটি আদর্শ পছন্দ।
কটি টি প্রস্তুত করা হয়েছে উন্নত মানের কাতান সিল্ক / সিল্ক-ব্লেন্ড ফেব্রিক দিয়ে, যা স্পর্শে নরম, হালকা ও আরামদায়ক। এর উপরিভাগে সূক্ষ্ম জ্যাকোয়ার্ড বুনন কাজ থাকায় কোটি একটি প্রিমিয়াম ও রাজকীয় লুক পেয়েছে। হালকা শাইনযুক্ত এই ফেব্রিক আলোতে খুব সুন্দরভাবে রিফ্লেক্ট করে, যা আপনার উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তোলে।
এর রঙ Off-White / Ivory White, যা দেখতে স্নিগ্ধ ও পরিপাটি। এই রঙটি সাদা বা হালকা রঙের পাঞ্জাবির সাথে দারুণভাবে মানিয়ে যাবে ইনশাল্লাহ এবং যেকোনো বয়সের পুরুষের জন্যই উপযোগী হতে পারে এই কটি টি । সামনে ব্যবহৃত গোল্ডেন মেটাল বাটন কোটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে।
ডিজাইনের দিক থেকে এটি একটি কলারলেস (Band Collar / Nehru Style) স্লিভলেস ওয়েস্টকোট, যার রেগুলার ফিট কাট শরীরে পরলে খুব সুন্দরভাবে বসে। দীর্ঘ সময় পরলেও এটি অস্বস্তিকর লাগে না, ফলে এটি সারাদিন ব্যবহারের জন্য উপযোগী।
এই কটি ঈদ, বিয়ে, দাওয়াত, জুমা নামাজ, ধর্মীয় অনুষ্ঠান কিংবা ফরমাল ফটোশুট, যে কোনো ধরনের বিশেষ মুহূর্তের জন্য পারফেক্ট। সাদা পাঞ্জাবি ও সাদা টুপি বা পাগড়ির সাথে পরলে এটি একটি সম্পূর্ণ ক্লাসিক ও রুচিশীল লুক তৈরি করে।
আপনি যদি একটি স্টাইলিশ, প্রিমিয়াম এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য কটি খুঁজে থাকেন, তাহলে এই অফ-হোয়াইট মেনস কটি টি হতে পারে আপনার সেরা পছন্দ।



Reviews
There are no reviews yet.